২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু থেকে ৩ কোটি টাকার টোল আদায়

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু থেকে ৩ কোটি টাকার টোল আদায়

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০২১

কোরবানি ঈদকে সামনে রেখে সরকার কঠোর লকডাউন শি‌থিল করায় মহাসড়‌কে বেড়েছে  প‌রিবহনের চাপ।ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৩ হাজার যানবাহন পারাপার হয়েছে।এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ ৩২ হাজার ৭১৩টি যান বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে।এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০টাকা।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় ১৭ হাজার ৪৩ যানের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজায় ১৫ হাজার ৬৭০টি যানের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা।তবে গতকালের টোল আদায়ের পরিমাণ ছিল ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০টাকা।যা গেল ২৪ ঘণ্টায় প্রায় ১০লাখ টাকা কম আদায় হয়েছে।সেই সঙ্গে কমেছে পরিবহনের সংখ্যাও।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যে টোল আদায় হয়েছে সেটা তার আগের ২৪ ঘণ্টায় বেশি ছিল।রোববার ও মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে।এছাড়াও গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত  ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা টোল আদায় হয়েছে।এ সময় সেতু দিয়ে ৩২ হাজার ৭১৩টি যানবাহন পারাপার হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads