২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ

সংগৃহীত ছবি

জাতীয়

২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২০

গণহত্যা দিবস ও কালো রাত উপলক্ষে ২৫মার্চ রাত ৯টায় সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করবে সরকার। সারাদেশের মানুষকে বাতি নিভিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার স্বাধীনতা দিবসে পালন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

আগামী ২৫ ও ২৬মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫মার্চ রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সারাদেশে বাতি নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবো। তবে জরুরি স্থাপনা যেমন হাসপাতাল এবং অন্যান্য স্থানে যেখানে ব্লাক আউট করলে অসুবিধা হবে এবং চলমান যানবাহন এর বাইরে থাকবে। এই কর্মসূচি পালনের সময় ঢাকা মহানগরসহ সারাদেশে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

এ সময় মন্ত্রী বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সাভার স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে। সীমিত আকারে অনুষ্ঠান পালন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের জন্য নিরাপত্তার সব ব্যবস্থা নিচ্ছি। সারাদেশেই আমরা সতর্ক অবস্থায় থাকবো। প্রতিবারের মতো নিরাপত্তা বাহিনী যে যার অবস্থানে থেকে নিরাপত্তা জোরদার করবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads