৩০ ঘন্টাও খোঁজ মেলেনি সোমেশ্বরী নদীতে নিখোঁজ ব্যক্তির

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৩০ ঘন্টাও খোঁজ মেলেনি সোমেশ্বরী নদীতে নিখোঁজ ব্যক্তির

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মে, ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরীর নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পার হলেও এখন খোঁজ মেলেনি স্বপন চন্দ্র সরকারের (৫৫) এর।

গতকাল রোববার সকাল ১০টার দিকে নদীতে গোসল করতে নামলে বাংলা ড্রেজারের গর্তে পড়ে নিখোঁজ হয়ে যায় স্বপন।

স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার কাজে নামে। গতকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার প্রথমদিন তৎপরতা চালায়। কিন্তু মরদের কোনো খোঁজ না পাওয়া আজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজে নামে ডুবুরি দল । সকাল থেকে দফায় দফায় ডুবুরি দল তলদেশে মরদেহের খোঁজ করে । কিন্তু আজ দুপুর তিনটা পর্যন্ত ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহের খোঁজ পাইনি ডুবুরি দল ।
নিখোঁজ স্বপন পৌরসভার সাধুপাড়া এলাকার স্বর্গীয় কুমুদ চন্দ্র সরকারের ছেলে। তিনি বিভিন্ন সাইনবোর্ড লিখার কাজ করতেন।

স্থানীয়রা জানায়, গতকাল সকালে গোসলের সময় পাশেই গোসল করা দুই নারী তাকে ডুবতে দেখে স্থানীয়দেরকে ডাক দিলে প্রথমে স্থানীয়রা তাকে উদ্বারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

ডুবারি দলের সদস্য জানে নদীর তলদেশে অসংখ্য বাশেঁর খোটা আর ড্রেজারে গভীর গর্ত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads