সারা দেশ

৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

  • ''
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিবাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের চত্বরে দুদিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। মেলাতে বিভিন্ন স্কুল ও কলেজের মোট ৯টি স্টল রয়েছে আরো থাকছে কুইজ প্রতিযোগিতা,বিজ্ঞান বিষয়ক সেমিনার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন স্মাট বাংলাদেশের সিটিজেন হবে স্মাট। শাহজাদপুরের মানুষদের স্মাট সিটিজেন হিসাবে তৈরি করার যাত্রা শুরু হয়েছে। সকলের সহযোগিতায় এ উপজেলা হয়ে উঠবে স্মাট উপজেলা।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক,সুশিল সমাজের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads