৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে পারে সরকারি অফিস-আদালত

সংগৃহীত ছবি

জাতীয়

৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে পারে সরকারি অফিস-আদালত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২০

মহামারী করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশের সরকারি অফিস-আদালত বন্ধ হতে যাচ্ছে। 

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন বলে একটি সূত্রে জানা গেছে। তবে এসময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সব সেবা বন্ধ থাকতে পারে।

এই বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও তথ্যসচিবের আজ সংবাদ সম্মেলন করার কথা। সেখানে একটা ঘোষণা আসবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads