৬৯-এ সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া

ছবি: বাংলাদেশের খবর

মহানগর

৬৯-এ সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি, ২০২১

সাংবাদিক ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া ৬৯ বছরে পদার্পণ করলেন। তিনি দৈনিক বাংলাদেশের খবর ও  ডেইলি বাংলাদেশ নিউজ-এর সম্পাদক। ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের আওতাধীন বাংলাদেশের খবর, দিন পরিবর্তন ও বাংলাদেশ নিউজ-এর সাংবাদিকরা তার জন্মদিন পালন করেন।

এ সময়  দৈনিক বাংলাদেশের খবর-এর প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন, বাংলাদেশ নিউজের বার্তা সম্পাদক মাকসুদ হায়দার চৌধুরী ও দিন পরিবর্তনের বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এর আগে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউসহ সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা তার জন্মদিন উপলক্ষে কেক কাটায় অংশ নেন। একই সঙ্গে এ বীর মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানান। জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দও ফুলেল শুভেচ্ছা জানান। এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads