‘এ তো ছোট সালমান’

ছবি : সংগৃহীত

বলিউড

‘এ তো ছোট সালমান’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২০

হোলির জন্য আয়ুষ শর্মা তার স্ত্রী অর্পিতার সঙ্গে মেয়ে আয়াতের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। আয়াতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল। নেটাগরিকদের বক্তব্য; ‘আয়াতকে তার মামা সলমন খানের মতোই দেখতে।’ কেউ বলেছেন, ‘এ যেন ছোট সলমন।’

হোলির জন্য আয়ুষ শর্মা তার স্ত্রী অর্পিতার সঙ্গে মেয়ে আয়াতের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। আর সেটা দেখার পরেই নেটাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকলেই বলতে শুরু করেন ছোট আয়াত তার ‘মামু’ সলমনের মতো দেখতে হয়েছে। শুধু চেহারার মিল নয়, সলমন আর আয়াতের জন্মদিনও এক। দুজনেই ২৭ ডিসেম্বর জন্মেছেন।

বেশ কিছু দিন আগে অর্পিতা একটি ভিডিও পোস্ট করে যাতে দেখা যায় সলমন আয়াতকে আদর করছেন। সেই পোস্টে অর্পিতা লেখেন, ‘উই লাভ ইউ মামু।’ এর আগে জানা গিয়েছিল, অর্পিতা এবং আয়ুষ নাকি সলমনের জন্মদিনকেই দ্বিতীয় সন্তানের জন্মদিন হিসেবে বাছতে চলেছেন। সেই মতো নাকি ডাক্তারের সঙ্গেও চলছিল নিয়মিত প্ল্যানিং। সলমনও কম যান না। ওই বিশেষ দিনে বোনের সঙ্গে সময় কাটানোর জন্য তার বার্থডে স্পেশাল ফার্ম হাউজ পার্টি প্ল্যানিংও বাতিল করেছিলেন ভাইজান। যদিও অর্পিতা এবং আয়ুষের প্রথম সন্তান আহিলের সঙ্গে জন্মদিনের কেক কাটেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads