‘খুবই কষ্ট লাগে খুনিরা পাঁচ বছরেও শনাক্ত হয়নি’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তনুর কলেজে শোক ও দোয়া

‘খুবই কষ্ট লাগে খুনিরা পাঁচ বছরেও শনাক্ত হয়নি’

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২১

‘আমাদের ছাত্রী সোহাগী জাহান তনু। পাঁচ বছর পূর্বে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। খুবই কষ্ট লাগে খুনিরা পাঁচ বছরেও শনাক্ত হয়নি। তনু হত্যার বিচার একদিন হবে। এ দুনিয়াতে না হলেও পরকালে বিচার হবে।’

আজ শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে এসব কথা বলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। এ সময় তনুর জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন শিক্ষকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও সাংবাদিক সমিতির উপদেষ্টা মুহাম্মদ চাঁদ মিয়া। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ মিঞা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরে আলম সিদ্দিকী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান, প্রভাষক কাজী আপন তিবরানী ও মো. গুলজার হাসান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। দ্বিতীয় দফা ময়নাতদন্ত ও তনুর জামায় পাওয়া সিমেন নিয়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে ধারণা করে সিআইডি। হত্যার পরদিন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads