শোবিজ

‘দ্য আনওয়ান্টেড টুইন’ তথ্যচিত্রে একঝাঁক তারকা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০১৯

সম্প্রতি শেষ হয়েছে সত্য ঘটনা অবলম্বনে নানজীবা খানের রচনা ও পরিচালনায় তথ্যচিত্র ‘দ্য আনওয়ান্টেড টুইন’র শুটিং। ঢাকাই সিনেমার ও নাটকের একঝাঁক তারকা এই ফিল্মে অভিনয় করেছেন।

প্রামাণ্যচিত্রটিতে কয়েকটি প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেখা যাবে দিলারা জামান, আফসানা মিমি, দীপা খন্দকার, বন্যা মির্জা, হোমায়রা হিমু ও আরজে ত্যাজকে। এ ছাড়া এই ফিল্মের চমক হিসেবে আছেন নায়িকা ববি হক, কাজী নওশাবা, তানহা তাসনিয়া, ওয়াহিদা মল্লিক জলি, ড. এনামুল হক, শামস সুমন, সোহেল খান, শান্তা রহমান, অ্যানি খান, শিরিন আলম, রাজু আলীম, সাইফ সাইফুলসহ আরো অনেকে।

নির্মাতা নানজীবা বলেন, ‘আমি তারকা নয়- অভিনয়শিল্পীদের নিয়ে এই কাজটি করেছি। এটি পরিচয়হীন যমজ দুটি শিশু ও তাদের বয়ঃসন্ধিকালের সচেতনতা নিয়ে গল্প। ছবিটির শেষটা তথাকথিত ছবির মতো নয়; বরং পর্দায় বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

নানজীবা জানালেন, ডকুফিল্মটির শেষে বিষয়টি নিয়ে আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ মোট ১১টি দেশের নাগরিকদের মতামত দেখা যাবে।

প্রায় এক বছরের গবেষণা ও ৬ মাসের প্রি-প্রোডাকশন শেষ করে পুরোদমে প্রস্তুতি নিয়ে কাজটি করেছেন নির্মাতা। প্রামাণ্যচিত্রটির সিনেমাটোগ্রাফার আমির হামজা ও পাভেল মাহমুদ জয়। সম্পাদনা করেছেন খুরশিদ আলম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads