চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদশে রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। তার আর্দশ, ত্যাগ, দেশপ্রেম ও বলিষ্ট নেতৃত্বকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’ চালু করেছে।
বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় নির্মিত “বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরী” চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বিদ্যাপিঠ ও দর্শনীয় স্থানে প্রদর্শনের কার্যক্রম আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে উদ্বোন করা হয়।
বিআরটিসি চট্টগ্রাম ট্রাক ডিপো ম্যানেজার (অপাঃ) মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ,
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাস ডিপো ইউনিট প্রধান মোঃ জুলফিকার আলী।





