গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি কর্মচারী অবস্থান কর্মসূচী

তিন দফা দাবীতে আন্দোলনরত বশেমুরবিপ্রবি কর্মচারীরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আন্দোলনের ৩৫ দিন

 গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি কর্মচারী অবস্থান কর্মসূচী

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি, ২০২০

চাকুরী স্থায়ীকরণ, বকেয়া বেতন পাওয়াসহ তিন দফা দাবীতে ৩৫-তম দিনের মত অবস্থান কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মুজুরীর ভিত্তিতে কর্মরত ১৭৬ জন কর্মচারী।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শীত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সেখানে বসে অবস্থান কর্মসূচী পালন করে। এসময় চাকুরী স্থায়ীকরণসহ তিন দফা দাবী লেখা প্লাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেয়। অবস্থান কর্মসূচী চলাকালে কর্মচারী শেখ নাহিদ, কোহিনূর বেগম বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, চাকুরী স্থায়ীকরন না হওয়ায় বিগত ৪ মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কর্মচারীরা।

৩০ জানুয়ারীর মধ্যে দাবী নেমে নেয়ার আহবান জানান তারা। তিন দফা দাবী হল, চাকুরী স্থায়ীকরণ, বেতন বেতন পরিশোধ ও নীতিমালা প্রণয়ন করা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads