বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের খোকন আহম্মেদ হীরা ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মণীষ চন্দ্র বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
আজ রোববার প্রেসক্লাটির প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন-সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব), সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু (সংবাদ), কোষাধ্যক্ষ জামিল মাহমুদ (ভোরের পাতা), দপ্তর সম্পাদক এইচএম মাকসুদ আলী সুমন (নয়াদিগন্ত), প্রচার সম্পাদক এইচএম মহসিন (সংবাদ প্রতিদিন)। শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবটি বিদায়ী সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. আসাদুজ্জামান রিপন, জামাল উদ্দিন।





