বরগুনায় রিফাত হত্যা মামলায় গ্রেফতারকৃত নয় আসামীর মধ্যে পাঁচ জনকে আদালতে সোপর্দ। গ্রেপ্তারকৃত দুই আসামী তানভীর ও অলি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা সোমবার বিকেল ৪ টায় বরগুনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজী এই রায় দেয়। অপর তিন আসামী সাইমন, সাগর ও নাজমুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে নাজমুলকে ইতোপূর্বে তিন দিনের রিমান্ড আদেশ শেষ হলে সোমবার তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে আদালত পুনরায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দিকে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়ায় অলি এবং তানভীরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অন্য দিকে সোমবার সন্দেহ ভাজন শ্রাবণ নামে ১ জনকে গ্রফতার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন: এজাহারভুক্ত বরগুনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের অরুন চন্দ্র সরকারের ছেলে ৪ নং আসামি চন্দন (২১) এবং ৯ নং আসামি বরগুনা কলেজ রোডের আয়নাল হকের ছেলে মো, হাসান(১৯), ১১ নং আসামি ওলি, ১২ নং আমামি টিকটক হৃদয় এবং সন্দেহ জনক গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, বরগুনা সদর উপজেলার পোটকাখালি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. নাজমুল হাসান (১৮), বরগুনা পৌরসভার ধানসিঁড়ি সড়কের নয়া মিয়ার ছেলে তানভীর (২২), সদর উপজেলার নলী মাইঠা গ্রামের আঃ লতিফ খানের ছেলে মো, সাগর(১৯) এবং হাজারবিঘা গ্রামের কায়সার মিয়ার ছেলে কামরুল হাসান সাইমুন (২১)।





