টঙ্গীবাড়িতে ইয়াবা ব্যবসায়ী আটক

প্রতীকী ছবি

সারা দেশ

টঙ্গীবাড়িতে ইয়াবা ব্যবসায়ী আটক

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল, ২০২০

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে ইয়াবা ব্যাবসায়ী রাসেল মিয়া (২৭) ও খোকন শেখ (৩০) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার কমিউনিটি পুলিশিং ফোরাম ও স্থানীয়দের সহযোগিতায় বেতকা বাজার থেকে তাদেরকে আটক করেছে টঙ্গীবাড়ি থানার এসআই মো: মুফিজল ইসলাম।

এ সময় রাসেল মিয়ার থেকে ২৮পিছ ও খোকন শেখের কাছ থেকে ৩৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাসেল পিরোজপুর জেলার মৃত সজল মিয়ার ছেলে, খোকন শেখ বালিগাও গ্রামের মৃত স্বপন শেখের ছেলে।

এ বিষয়ে এসআই মো: মুফিজল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads