টঙ্গীবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সারা দেশ

টঙ্গীবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০২০

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে এক বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবু তালেবকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বেতকা ইউনিয়নের চাঙ্গুরী গ্রামের বেপারী বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। আবু তালেব চাঙ্গুরী গ্রামের রমিজ উদ্দিন বেপারীর ছেলে।

এ বিষয়ে সহ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, রাঙ্গামাটির একটি মামলায় আবু তালেবকে একবছর সশ্রম কারাদণ্ড দিয়েছিল। সাজাপ্রাপ্ত আসামির গ্রেপ্তারি পরোয়ানা টঙ্গীবাড়ী থানায় পৌঁছার পর থেকেই আমরা তাকে খুঁজছিলাম। আসামি এতদিন গাঁ ঢাকা দিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। সর্বশেষ গোপন সূত্রে খবর পেলাম আসামি আবু তালেব বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তারে আমরা অভিযান চালাই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads