ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ৩ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে স্ত্রী রহিমা খাতুনের (৬০)  মৃত্যু হয়েছে। নিহত রহিমা বেগম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।

সোমবার রাতে খুলনার গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামী ইয়াসিন আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

স্থানীয় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার ইয়াসিন আলীর (৭৫) পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার সকালে ইয়াসিন আলীকে খুলনার গাজি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।  সঙ্গে তার অসুস্থ স্ত্রী রহিমা বেগমও ছিলেন। রহিমা বেগম কিডনী ও লিভারের সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে রহিমা খাতুন মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.আবু শাহিন বলেন, রহিমা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন বলে শুনেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads