উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবের দুই হাত ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকের পূর্বে মমতাজ বেগম জানান, রাজশাহীর বাগমাড়া উপজেলায় ঠিকাদারির ৬৫ লাখ এবং ধারকৃত দুই লাখ মোট ৬৭ লাখ টাকা সোয়েবের কাছে পাবেন তারা।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আহতের স্ত্রী সাবরিনা সুলতানা ঝর্ণা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামি মমতাজ বেগমকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকালে উপজেলা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েবের দুই হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।





