টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত (৪০) যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের জুঁই-যুঁথী পাম্প সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দেওহাটা ফাঁড়ির ইনচার্জ এস.আই আইয়ুব খান গণমাধ্যমকে বলেন, এটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই যুবকটিকে হত্যার পর ডোবায় ফেলে রাখা হয়। যুবকটির বাম হাতে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা ট্যাটু ও ডান হাতে ইংরেজি ‘আর’ লেখা ট্যাটু দেখা গেছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, উদ্ধারকৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করা হয়েছে।





