আনন্দ বিনোদন

হাতে আট ছবি, কোনোটিতে খলনায়ক, কোনটায় পুলিশ!

কপাল খুলেছে ইয়ামির

  • প্রকাশিত ২১ মার্চ, ২০২১

২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি। ‘ভিকি ডোনার’ ছিল বলিউডের প্রথাগত বাণিজ্যিক ছবির বাইরের ঘরানার, ইয়ামি যেখানে করেছিলেন মধ্যবিত্ত এক ব্যাংকারের চরিত্র।

যে কারণেরই হোক প্রথম হিন্দি ছবি হিট হলেও পরের তিন বছর কার্যত বেকার থাকতে হয় অভিনেত্রীকে। অথচ সেই ইয়ামির হাতেই এখন আটটি ছবি! সব ঠিক থাকলে এ বছরই অন্তত পাঁচটি মুক্তি পাবে।

‘আমার হাতে নতুন কোনো কাজ ছিল না। প্রস্তাব যে পাইনি তা নয়, কিন্তু কোনোটাই মনের মতো হচ্ছিল না। ঠিক করেছিলাম ভালো কাজের জন্য অপেক্ষা করব। সেই সিদ্ধান্ত যে ঠিক ছিল এখন বুঝতে পারছি’, বলেন ইয়ামি।

নতুন আট ছবিতে ৩২ বছর বয়সী অভিনেত্রী করেছেন নানা ধরনের চরিত্র। যার মধ্যে কোনোটাতে তিনি খলনায়ক, কোনোটায় পুলিশ।

সামনের দিনগুলোতে দৈর্ঘ্যের চেয়ে ছবিতে চরিত্রের বৈচিত্র্যের দিকেই বেশি মনোযোগী হতে চান ইয়ামি, ‘নানা ধরনের ছবিতে বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। সৌভাগ্যবশত বলিউডে এখন সেই ধরনের ছবি হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম এসে সুযোগ আরো বেড়েছে।’

সূত্র : ইন্ডিয়া টিভি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads