বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০১৮

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ঢাকা আসছেন আজ

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু ছবি : ইন্টারনেট


বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনে এক দিনের সফরে আজ বৃহস্পতিবার প্রতিনিধি দলসহ আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকাল ১০টায় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন তারা। একাধিক শিবির পরিদর্শন শেষে চট্টগ্রামে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন মালয় প্রতিরক্ষামন্ত্রী। সফর শেষে আজই আবার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবেন মোহাম্মদ সাবু। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মূলত একাধিক রোহিঙ্গা শিবিরে মালয়েশিয়ার চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতেই প্রতিরক্ষামন্ত্রীর এই সফর।

মোহাম্মদ সাবু তার এই সফর সম্পর্কে গতকাল মালয়েশিয়ার গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় তার দেশের ৬০ জন চিকিৎসক এবং কিছু স্বাস্থ্যকর্মী কক্সবাজারে অক্লান্ত পরিশ্রম করছে। তাদের কাজে উৎসাহ দিতে আমি ও ৩০ জন আগামীকাল (বৃহস্পতিবার) কক্সবাজার সফর করব। তিনি বলেন, আমরা আরো চিকিৎসাসেবা উপকরণ নিয়ে যাব। আমাদের যেসব কর্মী সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে তাদের জন্য তাঁবুও থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১