বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৮

বিমান দুর্ঘটনায় ভারতীয় তরুণীর মৃত্যু

নিহত ভারতীয় তরুণী নিশা সেজওয়াল ছবি : ইন্টারনেট


ফ্লোরিডার বাসিন্দা ড্যানিয়েল মিরালেস ভর দুপুরে খালে মাছ ধরছিলেন। আচমকা বিকট আওয়াজে ঘাড় উঁচিয়ে দেখেন, মাঝ আকাশে দু’টো আগুনের গোলা। মুখোমুখি সংঘর্ষে দু’টি বিমানে আগুন লেগেছে। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। আকাশ থেকে ঘুরে ঘুরে নামছে বিমানের জ্বলন্ত অংশ। কয়েক মিনিটের মধ্যেই বিমান দু’টির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে।

মায়ামি এক্সিকিউটিভ এয়ারপোর্টের কাছে মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি জলাভূমিতে ভেঙে পড়ে ছোট বিমান দু’টি। দুর্ঘটনার পর এক তরুণীসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ১৯ বছরের ওই ভারতীয় তরুণীর নাম নিশা সেজওয়াল। বাকিরা হলেন ২২ বছরের জর্জ স্যাঞ্চেজ এবং ৭২ বছরের র‌্যালফ নাইট।

পুলিশ জানিয়েছে, একই সংস্থার ওই বিমান দু’টিতে চালকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিশা ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন। দু’টি বিমানে মোট চারজন ছিলেন বলে জানা গিয়েছে। চতুর্থজনেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনো তার খোঁজ মেলেনি। আবহাওয়া খারাপ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১