বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৮

ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ট্রাস্ট ব্যাংকের লোগো ছবি: সংগৃহীত


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংকের (এপ্রিল-জুন'১৮) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

৬ মাসে (জানুয়ারি-জুন’১৮) সময়ে  ট্রাস্ট ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১১ পয়সা।

আর তিন মাসে (এপ্রিল-জুন’১৮) সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৫ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ০৭ পয়সা 

৩০ জুন ২০১৮ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ২১ টাকা ৩৬ পয়সা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১