বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

অনিয়ম তদন্তে অনিয়ম!

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংরক্ষিত ছবি


পরিবেশ অধিদফতরে নিয়োগে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটির কাজে অনিয়ম হয়েছে বলে দাবি করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাছান মাহমুদ। বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী ও টিপু সুলতান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, পরিবেশ অধিদফতরে নিয়োগে অনিয়ম তদন্তে গঠিত কমিটির কাজেই অনিয়ম হয়েছে। তদন্ত কমিটি বলেছে, এখানে কোনো অনিয়ম হয়নি। অথচ চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করার প্রমাণ আছে। অর্থ দাবি করা হয়েছে, এমন কল রেকর্ডও আছে। তিনি আরো বলেন, সংসদীয় কমিটি এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শুনেছে। মন্ত্রণালয়কে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১