বাংলাদেশের খবর

আপডেট : ১১ August ২০১৮

আরো দুই দিনের রিমান্ডে অভিনেত্রী নওশাবা

অভিনেত্রী নওশাবা সংরক্ষিত ছবি


নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জিজ্ঞাসাবাদে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

গতকাল শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত রোববার ঢাকা মহানগর হাকিম মাজাহারুল হক জিজ্ঞাসাবাদের জন্য কাজী নওশাবাকে প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে কাজী নওশাবাকে আটক করেন র্যাব সদস্যরা। ওইদিন বিকালে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বত্তদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে হাজির হন ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের অভিনেত্রী কাজী নওশাবা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১