বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০১৮

চাঁদপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ছবি: বাংলাদেশের খবর


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে ‘নিরাপদ সড়ক চাই’ ছাত্র আন্দোলন কর্মসূচীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার এবং ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে একের পর এক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা আহবায়ক শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এম এ লতিফের পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সমকাল জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক ইনকিলাব স্টাফ রিপোটার বিএম হান্নান, চাঁদপুর প্রবাহের প্রধান সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে করে এর সুষ্ঠু বিচার ও হামলাকারীদের শাস্তি দাবি করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১