আপডেট : ১৮ August ২০১৮
চট্টগ্রামে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। র্যাব জানিয়েছে, শনিবার সকালে মিরাসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এএসআই আবুল বাশারকে গ্রেফতার করা হয়। আবুল বাশার নামে এ পুলিশ সদস্য বর্তমানে বরাখাস্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন। র্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, বাশার মোটর সাইকেল চালিয়ে ঢাকার দিকে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বেশকিছু ইয়াবা পাওয়ার গেছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি বাশার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। কিছুদিন আগে সে মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিল। তারপর থেকে সে বরাখাস্ত অবস্থায় আছে। বাশারের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩০ হাজার হতে পারে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১