বাংলাদেশের খবর

আপডেট : ১৮ August ২০১৮

কচুয়ায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

শনিবার উপজেলার চাঁংপুর শিমুলতলী মোড়ের মজিবুল হক সরকারের পুকুরে শ্রমিক বিল্লাল হোসেনের লাশ ভেসে ওঠে ছবি: বাংলাদেশের খবর


চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার চাঁংপুর শিমুলতলী মোড়ের মজিবুল হক সরকারের পুকুরে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন (৪০) কুমিল্লার বুড়িচং উপজেলার হাসনাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

শ্রমিক ইউসুফ মিয়া জানান, ঢাকা-গৌরিপুর-কচুয়া সড়কে ব্লক সংস্কার কাজ করার জন্য ঠিকাদারের আওতাধীন সড়ক শ্রমিকেরা চাংপুর গ্রামের মজিবুল হক সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।  শুক্রবার সকালে বিল্লাল হঠাৎ নিখোঁজ হয়। পরদিন শনিবার বাড়ির মালিক মজিবুল হকের পুকুরে গোসল করতে গেলে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে  খবর দেয়।

কচুয়া থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১