আপডেট : ২৮ August ২০১৮
নাটোরের লালপুর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মেহের আলী লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করেছে র্যাব। র্যাব-৫ জানায়, র্যাবের একটি টহল দল সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার লালপুর থানার চামটিয়া এলাকায় টহল দেয়ার সময় একদল লোকের আনাগোনা দেখে সেদিকে অগ্রসর হলে তারা পালিয়ে যেতে থাকে। র্যাব সদস্যরা তাদের থামতে বললে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহত মেহের আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকের মোট ১৪ টি মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১