বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

মায়ামি হোটেল থেকে বিদেশী মদ-বিয়ার উদ্ধার : গ্রেফতার ২

মায়ামি হোটেল থেকে ২ জনকে গ্রেফতার করে র‌্যাব সংগৃহীত ছবি


কুমিল্লার আলেখারচরের মায়ামি হোটেল থেকে মদ, বিয়ার, ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাত ৮টায় এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে হোটেল মালিক বুড়িচং উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মিজানুর রহমান পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। র‌্যাবের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মো. রেজাউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব কুমিল্লার একটি টহল দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, মায়ামি হোটেলে কিছু ব্যক্তি মাদকদ্রব্য মজুদ করেছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হোটেলের ৩য় তলায় অবস্থিত স্টোর রুম থেকে ১৯৪৪ ক্যান বিয়ার, ২২ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় বুড়িচং উপজেলার সুন্দরম গ্রামের ইয়াসিন হোসেন ও মো. মহসিনকে (২০) গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানায়, তারা তাদের অন্যান্য সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে মায়ামি হোটেল এন্ড রেস্টুরেন্টে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত ২ জন ও হোটেল মালিকের বিরূদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১