আপডেট : ০৭ November ২০১৮
‘অষ্টম ঢাকা লিট ফেস্ট’ শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য উৎসব আগামীকাল ৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। 'ঢাকা লিট ফেস্ট’ কমিটির পক্ষ থেকে আয়োজিত তিনদিনব্যপী এই উৎসব বাংলা একাডেমিতে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। উৎসব আয়োজনে সহায়তায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি। আগামীকাল সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, পুলিৎজারজয়ী যুক্তরাষ্ট্রের লেখক অ্যাডাম জনসন ও পাকিস্তানের বংশোদ্ভুত যুক্তরাজ্যের লেখক মোহাম্মদ হানিফ। ঢাকা লিট ফেস্ট’এর পরিচালক সাদাফ সায জানান, উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদেশি লেখকরা গতকাল থেকে আসতে শুরু করেছেন। আজ বুধবারের মধ্যে সবাই এসে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, এবারের উৎসবে ১৫টি দেশ থেকে ৪০ জন এবং বাংলাদেশের সাহিত্যিক, আলোচক,পারফর্মার ও চিন্তাবিদসহ প্রায় দুই শতাধিক লেখক ও পারফর্মার অংশ নেবেন। উৎসবের তিন দিনে ৯০টি অধিবেশন থাকবে। এতে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, নারী, রোহিঙ্গা বিষয়, চলচ্চিত্র বিষয়ে আলোচনা ও উপস্থাপনা থাকবে। থাকবে কবিতা ও ছড়া বিষয়ে পাঠ ও আলোচনা। বাংলা সাহিত্যের তিনটি বই প্রকাশ করা হবে। উৎসবে অন্যান্যের মধ্যে আরও অংশ নেবেন. ভারতের কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতের অভিনেত্রী মণীষা কৈরালা, অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন, অভিনেত্রী নন্দিতা দাস, অন্দাজে পুরস্কার বিজয়ী ফিলিপ হেনসার, জেমস মিক, বাংলাদেশের সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক , সেলিনা হোসেন প্রমুখ। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত উৎসবের অনুষ্ঠানমালা চলবে। উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের কোন প্রকার ব্যাগ সাথে না আনার জন্য অনুরোধ করা হয়েছে। বক্তারা জানান, উৎসবের তিনদিন কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। উৎসব প্রাঙ্গণে প্রবেশের সময় দর্শকদের পরীক্ষা করে প্রবেশ করতে দেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১