বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০১৮

নওগাঁয় জেলা ফুটবল লীগের উদ্বোধন

শনিবার বিকেলে নওগাঁ স্টেডিয়ামে জেলা ফুটবল লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. শাহনেওয়াজ ছবি: বাংলাদেশের খবর


নওগাঁয় জেলা ফুটবল লীগ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।  আজ শনিবার বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মো. শাহনেওয়াজ।  

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে অলিম্পিক স্পোটিং ক্লাব বনাম ক্রীড়া পল্লী। ম্যাচটিতে অলিম্পিক স্পোটিং ক্লাব ক্রীড়া পল্লীকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামনুর রশীদ মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা ফুটবল লীগের পরিচালনা কমিটির আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, সহ-সভাপতি নাছিম আহম্মেদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১