বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০১৮

কুষ্টিয়ায় ছা্ত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ছা্ত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাফেরুল ছবি : বাংলাদেশের খবর


কুষ্টিয়া ইবি থানার একটি ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুষ্টিয়া সদর উপজেলার কন্দর্পদিয়া গ্রামের আব্দুল রহমান মৌলভীর ছেলে আবু জাফর ওরফে জাফেরুল।

আদালত সূত্রে জানা যায়, প্রতিবেশী আসামি ২০১৩ সালের ২৮ জুন মামলার বাদি আব্দুর রশিদের স্কুল ছাত্রী কণ্যাকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে কথা আছে বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০র ৯(১) ধারায় মামলা করেন। মামলা নং ০৬, তারিখ ১১/০৭/২০১৩ যার জি আর মামলা নং ৬৪/২০১৩।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌশুলী আকরাম হোসেন দুলাল জানান, ইবি থানার এই ধর্ষণ মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের জুনে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশ। বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে এই মামলার একমাত্র আসামি আবু জাফর এর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে আসামির যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকার জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড ধার্য করেন আদালত।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১