বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০১৮

সাটুরিয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছে ছবি : বাংলাদেশের খবর


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রনোদনা কর্মসূচী ২০১৮-২০১৯ সালের আওতায় ক্ষুদ্র  ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার ও বীজ মঙ্গলবার দুপুরে কৃষি অফিসের হলরুমে বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাসরিন পারভিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খ. ম নূরুল হক, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদসহ আরো অনেকে।

উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৩ হাজার  ১ শত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১