আপডেট : ১৩ November ২০১৮
আশুলিয়ার মস্তকবিহীন ৮ টুকরো লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। হতভাগ্য ওই নিহত ব্যক্তির নাম মেহেদি হাসান টিপু। সে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন অন্তরামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানিক নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী স্বপ্না বেগম মৃতদেহটি সনাক্ত করেন। এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মনিরুজ্জামান মোল্লা জানান, নিখোঁজ থাকা টিপুর স্বজনরা থানায় লাশ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন। নিহতের স্ত্রী মৃতদেহটি সনাক্ত করেন। সোমবার সকালে আশুলিয়ায় নিশ্চিন্তপুর এলাকায় আঞ্চলিক সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো মাথাবিহীন ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১