বাংলাদেশের খবর

আপডেট : ১৯ November ২০১৮

চিরনিদ্রায় সাংবাদিক শাহরিয়ার শহীদ

সাংবাদিক শাহরিয়ার শহীদ সংগৃহীত ছবি


বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের দাফন আজ মরহুমের নিজ গ্রাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকার চরের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।

এর আগে, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং মরহুমের প্রিয় কর্মস্থল জাতীয় বার্তা সংস্থা বাসস-এর পুরানা পল্টনের কার্যালয়ে
মরদেহ আনা হলে তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং গুণগ্রাহীরা মরহুমের কফিনে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে শাহরিয়ার শহীদের মরদেহবাহী যান নরসিংদীর রায়পুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে আরেক দফা নামাজে জানাজা শেষে সন্ধ্যায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

শাহরিয়ার শহীদ গত ১৭ নভেম্বর শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন এবং করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তিনি ডিআরইউ’র প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১