আপডেট : ২১ November ২০১৮
আমেরিকান ‘কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস’ উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। এতে বলা হয়, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১