বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

নেত্রকোনায় যুবদল নেতার আত্মহত্যা

মানচিত্রে নেত্রকোনা সংগৃহীত ছবি


নেত্রকোনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও  নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক জি.এস ইফতে খাইরুল ইসলাম তিলক (৪৮) আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দিবাগত মধ্য রাতে নেত্রকোনা জেলা শহরের বনুয়াপাড়া এলাকায় তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে এ আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তিলকের স্বজনরা। পুলিশের ধারনা অতিরিক্ত মদ্যপানে মাতাল হওয়া অথবা দেনাগ্রস্ততার কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিলক নেত্রকোনা জেলার শহরের বনুয়াপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

পুলিশ তিলকের পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার রাতে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁসিতে ঝুলেন তিলক। টের পেয়ে তিলকের মেয়ে নোলক ও ভাতিজি দীপ্তি তাকে উদ্ধার করে আত্মীয়দের সহযোগিতায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক টিটু রায় তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১