আপডেট : ০২ December ২০১৮
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকতা এসএম মোস্তফা কামাল। আজ রোববার সাতক্ষীরা জেলা প্রশাসক ও নিটার্ণিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, এসএম মুজিবুর রহমান (সরদার মুজিব), শেখ নুরুল ইসলাম, বিশ্বজিৎ সাধু এবং ন্যাপের হায়দার আলী শান্ত। এ আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে সে সকল প্রার্থীরা হলেন- ১৪দলের শরিক ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ও তার স্ত্রী শাহানারা পারভীন বকুল, জাসদের শেখ ওবায়দুস সুলতান বাবলু, ন্যাশন্যাল পিপলস পার্টির আব্দুর রশিদ, গণতান্ত্রিক জোটের আজিজুর রহমান এবং এসএম আসাদুল হক। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও ডিসি এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১