আপডেট : ০৩ December ২০১৮
ভারতে গত বছর শূন্য থেকে আঠারো বছর বয়সী ১ লাখ ২০ হাজার শিশু ও বয়ঃসন্ধি পার করা কিশোর মরণব্যাধি এইডসে আক্রান্ত হয়েছে। ইউনিসেফের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এক বছরের মধ্যে এইডস আক্রান্তের এই সংখ্যার কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অবস্থান সবার ওপরে। খবর বিবিসি। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যথাযথ পদেক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে গড়ে প্রতিদিন এইডস আক্রান্ত হয়ে ৮০ জন বয়ঃসন্ধি পার করা শিশু-কিশোরের মৃত্যু হবে। তবে দক্ষিণ এশিয়ায় শিশু, কিশোর, গর্ভবতী নারী ও মাদের মধ্যে এইচআইভি ঝুঁকি এবং দুর্বলতা হ্রাসের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও এতে দাবি করা হয়। গত ১ ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১