বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৮

বিপুল ভোটে জিতবে ধানের শীষ : মওদুদ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সংগৃহীত ছবি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যদি সরকার গ্রেফতার বন্ধ করে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তাহলে দেশের সব জায়গায় ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। সোমবার বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

মওদুদ বলেন, সরকারের মধ্যে একটি দুরভিসন্ধিমূলক আচরণ লক্ষ করছি। নির্বাচনে আমরা যাতে অংশ নিতে না পারি সেটাই সরকার ও নির্বাচন কমিশন চায়। বিএনপি নেতাকর্মীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত গ্রেফতার অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছেন। সম্ভাব্য এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও নজরদারি করা হচ্ছে। 

ঐক্যফ্রন্টের আসন প্রসঙ্গে মওদুদ বলেন, প্রার্থীর জনপ্রিয়তা থাকলে আমরা প্রয়োজনে বেশি আসন দেব। প্রার্থী ঐক্যফ্রন্টের হোক, জোটের হোক কিংবা বিএনপির হোক- নির্ভর করবে তার জনপ্রিয়তার ওপর।  

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি হাসনা জসীমউদদীন মওদুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহছান উল্যাহ মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ফিরোজ আলম, শাহজাহান, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন সগীর, ছাত্রনেতা আতোয়ার হোসেন পাবেল, এরশাদ আহমদ প্রমুখ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১