বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৮

জুতা ব্যবসায় নামছে অলটেক্স

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোগো সংগৃহীত ছবি


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার জুতার ব্যবসায় নামছে। কোম্পানিটি চামড়া, কৃত্রিম চামড়া, রেক্সিন, প্লাস্টিক, সিনথেটিক, কাপড় প্রভৃতি উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করবে। এসব জুতার মধ্যে থাকবে স্যু, জেন্টস ও লেডিস স্যান্ডেল, বুটস, ট্রেইনার, স্পোর্টস স্যু ইত্যাদি। জুতার পাশাপাশি কোম্পানিটি বেল্ট, ব্যাগ ইত্যাদিও তৈরি করবে। প্রভৃতি তৈরি, বাজারজাত, রফতানি এবং ডিলার নিয়োগ করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ব্যবসা শুরু করার জন্য কোম্পানিটিকে তার সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এর জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন হবে। এ সম্মতি নিতে কোম্পানিটি আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে কারখানা প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৪ ডিসেম্বর।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত সংঘস্মারকে জুতা, ব্যাগ ইত্যাদি উৎপাদনের পাশাপাশি এগুলো রফতানি, স্থানীয় বাজারে ডিস্ট্রিবিউটরশিপ এবং ডিলার হিসেবে কার্যক্রম পরিচালনারও সুযোগ রাখা হচ্ছে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ মূলত হোম টেক্সটাইলস (বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি) উৎপাদন করে থাকে। তবে কোম্পানিটির পারফরম্যান্স ভালো নয়। পুঁজিবাজারের বাইরে থাকা হোম টেক্সটাইল প্রতিষ্ঠানগুলো রফতানিতে ব্যাপক সাফল্য দেখালেও অলটেক্স ইন্ডাস্ট্রিজ বছরের পর বছর লোকসান দেখিয়ে চলেছে। প্রায় বছরই দিচ্ছে না কোনো লভ্যাংশ। গত বছর কোম্পানিটি শেয়ারপ্রতি ২ টাকা ১৩ পয়সা লোকসান দেখিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১