আপডেট : ০৫ December ২০১৮
ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার মামলার এজহারটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী। মামলায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরা এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০৫ ধারায় করা এই মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এ ধারায় সর্বনিম্ন শাস্তি দশ বছর কারাদণ্ড, সেই সঙ্গে অর্থদণ্ড। তা ছাড়া আসামির বিরুদ্ধে মামলা প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন করাদণ্ডও দেওয়া যাবে। গত ডিসেম্বর পরীক্ষায় নকলের অভিযোগ এনে অরিত্রি এবং তার বাবা-মাকে ডেকে অপমান ও ভয়ভীতি দেখান সংশ্লিষ্ট শিক্ষকরা। এই ঘটনায় অরিত্রী অধিকারীর ওইদিনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার অরিত্রীর পিতা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচণার মামলা দায়ের করেন থানায়। এদিকে অরিত্রির আত্মহত্যার ঘটনার পর ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে ওইদিন থেকেই বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের মুখে ওই তিন শিক্ষককে বরখাস্তের পাশাপাশি তাদের এমপিও বাতিল এবং তিন শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্ভূত পরিস্থিতিতে স্কুলটির সবগুলো শাখায় ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে সেসব না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১