আপডেট : ০৬ December ২০১৮
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে সম্পূর্ন ছাঁই হয়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্র সহ সহ অন্তত ৭ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ওই গ্রামের ৯নং ওয়ার্ডের গোপাল চন্দ্র মালাকারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ-সার্কেল) মোহাম্মদ শাহাজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ইউএনও শতরুপা তালুকদার ক্ষতিগ্রস্থ পরিবারটিকে তাৎক্ষনিক ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১