বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০১৮

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

ঠাকুরগাঁও সদর উপজেলার টানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা। ছবি : দৈনিক ইত্তেফাক


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার টানারহাট এলাকায় এ হামলার শিকার হন তিনি। এ সময় বহরে থাকা পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

মামুনুর রশিদ জানান, গ্রেফতার হওয়া দলের দুই নেতাকর্মীর স্বজনদের সঙ্গে দেখা করতে টানারহাটের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। পথিমধ্যে তার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ১০/১৫ জন আহত হন।

তিনি অভিযোগ করেন, দুপুর একটার দিকে হামলা হলেও তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। এমনকি হামলার ৪০ মিনিট পরেও অরক্ষিত ছিলো মির্জা ফখরুলের গাড়িবহর।

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ মঙ্গলবার তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ শুরু করেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১