আপডেট : ১২ December ২০১৮
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ীতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ চন্দ্র সাহার বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান রতন জানান, মঙ্গলবার গভীর রাতে মোটর সাইকেল যোগে ১০/১২ জন সন্ত্রাসী জগদীশের বাড়ীর পেছনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড গুলিবর্ষণ করে। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে আজ বুধবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের আহবায়ক রিয়াজ উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহাসহ আ.লীগ এবং পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ককটেলের আলামত উদ্ধার করেছে। তবে গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্বাচনী পরিবেশ নষ্টের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীতে এ ধরণের নিকৃষ্ট হামলা চালিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১