বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০১৮

পটুয়াখালী-৪

নির্বাচনী পথসভায় নৌকায় ভোট চাইলেন মহিব

নির্বাচনী পথসভায় মহিব ছবি : বাংলাদেশের খবর


পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী-কলাপাড়া) আসনে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিব্বুর রহমান মহিব। আজ শুক্রবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে পথসভায় নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন নগরী, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন মেগা প্রকল্পসহ বর্তমান সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকায় ভোট চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন আবু, উপজেলা যুবলীগ সভাপতি হুমায়ুন তালুকদার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, মাহথির মো.রেশাদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা বাবু তালুকদার প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১