বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০১৮

কাশিমপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আটককৃত মাদক সম্রাট শামসুল আলম ছবি : বাংলাদেশের খবর


গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন এলাকায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আকবর আলী খান এর নেতৃত্বে অত্র থানার এসআই মোঃ মাসুদ রানা কাশিমপুর সারদাগঞ্জ সেলিম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট শামসুল আলম (৩৪) কে আটক করে।

অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, ‘আটককৃত মাদক ব্যবসায়ী শামসুল গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার মোঃ ওলি উল্লার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সারদাগঞ্জ, লতিফপুর, দক্ষিন পানিশাইল সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গতকাল রাতে আমরা কাশিমপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক কর ‘।

এস আই মাসুদ রানা জানান, আসামি শামসুলকে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে গত শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১