বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০১৮

কলমাকান্দায় অর্ধশত বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

বিএনপি ও আওয়ামী লীগের লোগো সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মানু মজুমদারের হাত ধরে কলমাকান্দা উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. তারা মিয়াসহ অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও সম্পাদক আনোয়ার হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) সাংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মানু মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়ন প্রমূখ।  

মানু মজুমদার তার বক্তব্যে বিএনপি থেকে উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়ন সভাপতিসহ নেতাকর্মীদের আগমনকে স্বাগত জানান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধারাবাহিকতা রক্ষায় এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

যোগদান অনুষ্ঠানে মো.তারা মিয়ার সঙ্গে উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক এড. আ. মতিন মৃধা, রংছাতি ইউনিয়নের সাবেক বিএনপির সম্পাদক আব্বাছ আলী কলমাকান্দা কলেজ শাখার ছাত্রদলের সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিত, ছাত্রদল নেতা মোজ্জামেল হক তপন, শামীম আহমেদ, খোকন ঢালীসহ অর্ধশত নেতাকর্মী আ’ লীগে যোগদান করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১