বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০১৮

মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় র‌্যালি

মাগুরায় বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করে জেলা আওয়ামী লীগ ছবি: বাংলাদেশের খবর


মহান বিজয় বিদস উপলক্ষে আজ রোববার মাগুরা জেলা আওয়ামী লীগ শহরে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে। শহরের নোমানী ময়দান থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় নোমানী ময়দানে এসে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু প্রমুখ। এর আগে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ নোমানী ময়দানের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১