বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৮

জামায়তের ২৫ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দুই কার্যদিবসের মধ্যে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর অংশ নেওয়ার বিষয়ে হাইকোর্টের রুলের বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘আমরা আজ হাইকোর্টের চিঠি পেয়েছি। আমাদের আইন শাখাকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে কমিশনে বিষয়টি উপস্থাপন করতে বলা হয়েছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমাদের তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আমরা যেহেতু আজকে চিঠি পেয়েছি, স্বাভাবিকভাবে হাতে আরো দুই কার্যদিবস রয়েছে। এর মধ্যে কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।’

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিচ্ছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিনদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১